ভূমিকা : মানুষ একপ্রকার সামাজিক প্রাণী। সমাজের সদস্য হিসাবে তাকে সমাজের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আর এই সামাজিক প্রাণী হয়ে উঠার আসল প্রশিক্ষণ শুরু একটি মানুষের ছাত্রজীবন থেকে। তাই যুগ যুগ ধরে ছাত্রসমাজ সুস্থ সমাজ গঠনে এবং জনকল্যাণে এক অগ্রণী ভুমিকা পালন করেছে এবং অত্যাচার, অন্যায়, অবিচার ও শােষণের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছে।
সমাজ ও সমাজসেবা : একটি সমাজ সর্বস্থরের মানুষ দ্বারা গঠিত হয় । সেখানে প্রত্যেক মানুষ একে অন্যের উপর নির্ভরশীল হয় এবং এই ক্ষেত্রে ছাত্ররাও ভিন্ন নয়। আমরা সমাজে বাস করছি, সামাজিক সমস্যা সম্পর্কে আমরা অবগত।আমরা জানি যে নগরে আগুন লাগলে দেবালয় তা থেকে রক্ষা পায় না । সুতরাং দেবালয়কে বাঁচাতে হলে আমাদের আগুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি নিতে হয়, তা হলে ছাত্র হলেও কিছু সামাজিক দায়িত্ব কাধে তুলে নিতেই হবে।